৯ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ):মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। রবিবারধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করে মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ইদানিং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে সারাদেশে বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে শৈথিল্য দেখা যাচ্ছে। সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিতে সরকারের নির্দেশনা রয়েছে। এ অবস্থায় আগের বিজ্ঞপ্তির…
Read MoreDay: November 9, 2020
মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব
৯ নভেম্বর, ২০২০(বিবিনিউজ):মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে সোমবার (০৯ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আসেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস টেস্ট দিতে সকাল ৯টার সময় আসার কথা ছিল সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডার এলেও ফিটনেস টেস্ট দেননি। সোমবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। তিনি আরও জানান, আগামী বুধবার (১১ নভেম্বর) ফিটনেস টেস্ট দেবেন সাকিব। তুষার কান্তি বলেন, যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারও কোভিড-১৯ পরীক্ষা করানো হয়নি। এছাড়াও সে (সাকিব) দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ…
Read More২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যু দুটিই বেড়েছে
৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) নতুন করোনা রোগী শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। এই সময়ে দেশে ১ হাজার ৬৮৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৯২১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায়…
Read Moreশিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসছে
৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি না সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আগামী দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ থাকবে কিনা এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশুর মধ্যেই জানাবে।প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে, আমরাও চারদিকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছি। প্রধানমন্ত্রীও…
Read Moreবাইডেন ও কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী
৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ ডেস্ক):যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। রবিবার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জো বাইডেন এবং কমলা হ্যারিসকে পাঠানো আলাদা দু’টি বার্তায় শেখ হাসিনা এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। অশুভ সন্ত্রাস ও হিংস্র উগ্রবাদের বিরুদ্ধে, বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনসহ নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়তে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন…
Read Moreসংসদে বঙ্গবন্ধুর ওপর সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন প্রধানমন্ত্রী
৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):জাতীয় সংসদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের উপর আলোচনার জন্য সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (সংসদ নেতা ও প্রধানমন্ত্রী) শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় তিনি এই প্রস্তাব উত্থাপন করবেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, ‘সংসদের অভিমত এই যে, ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, বাঙালির অবিসংবাদিত মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা…
Read Moreসারা বিশ্বে ৫ কোটিরও বেশি লোক করোনায় আক্রান্ত
৯ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক): বিশ্বে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য থেকে রোববার এ কথা জানা গেছে।সূত্র মতে, বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫ কোটি ৫২ হাজার ২০৪ জন। মারা গেছে ১২ লাখ ৫২ হাজার ৪৭১ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ২৩৬ জন।সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা ৯৮ লাখ ৭৯ হাজার ৩২৩ জন। এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এ সংখ্যা ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪ জন। তৃতীয় অবস্থানে ব্রাজিল। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৫৩…
Read Moreহোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু বাইডেনের
৯ নভেম্বর, ২০২০(বিবিনিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন রোববার হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু করেছেন।যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে এখনও অস্বীকৃতি জানিয়ে আসছেন। এমনকি নির্বাচনী ফলাফল নিয়ে সন্দেহ তৈরি করারও চেষ্টা চালাচ্ছেন।বিশ্ব নেতৃবৃন্দ ও সমর্থকদের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত জো বাইডেন এবং নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রানজিশান ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইটটি হচ্ছে- ইঁরষফইধপশইবঃঃবৎ.পড়স এবং টুইটার ফিড হচ্ছে- @ঞৎধহংরঃরড়হ৪৬।এদিকে, ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি জানিয়েছেন, প্রেসিডেন্ট আগামী সপ্তাহে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ভোট জালিয়াতির অনেক প্রমাণ তার হাতে রয়েছে বলে রুডি উল্লেখ করেন।কিন্তু…
Read More