ষ্টাফ রিপোর্টার,২১ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে এক জাপান প্রবাসীর বাড়িতে হানা দিয়ে একশ’ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯০ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে দুর্বুত্তরা। এঘটনায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকার বাড়িওয়ালাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সাভার পৌর এলাকার জাপান প্রবাসী জহিরুল ইসলাম খোকনের বাড়িতে এঘটনা ঘটে।ভুক্তভোগী ওই বাড়ির সদস্যরা জানায়, গত ১৬ নভেম্বর জাপান প্রবাসী জহিরুল ইসলাম খোকন পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় এক নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। পরে এই সুযোগে দুর্বৃত্তরা তার নিজের সাত তলা বাড়ির দোতলার জানালার গ্রীল কেটে…
Read More