মানিকগঞ্জে পানিতে ডুবে মৃত্যু ১

৭ নভেম্বর,২০২৯(বিবিনিউজ): মানিকগঞ্জ ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে পানিতে ডুবে নুসরাত (২) নামে এক শিশু মারা গেছে। শিশু নুসরাত মোঃ সোলায়মানের ছোট মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩ টার দিকে সবার চোখকে ফাঁকি দিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পরে যায়। অনেক খোঁজার পর বাড়ির পশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃৃত ঘোষণা করে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Read More

সাভারে সেভ দ্যা চিলড্রেন এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার,৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস রোধে সাভারে এলাকাবাসীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন সাভার পৌর মেয়র আব্দুল গণি।সাভারের ইমান্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারী প্রতিষ্ঠান সেভদ্য চিলড্রেন এর উদ্যোগে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এপর্যন্ত পৌর এলাকায় প্রায় ছয় হাজার পাঁচ’শ জন পরিবারের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কালে এসময় স্থানীয় পৌর সভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন,সেভদ্য চিলড্রেন এর সমন্বয়কারী আফসানা আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর প্রচারণার দায়ে মিরপুর থেকে তরুণী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর প্রচারণার দায়ে রাজধানীর মিরপুর থেকে ইসরাত জাহান রেইলি (১৮) নামের এক তরুণীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।মিরপুরের দারুসসালাম থানার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।এ সময় তার কাছ থেকে উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্মবিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নিজের নামে ৭ টি ফেসবুক আইডি, ২ টি ব্যক্তিগত…

Read More

সাভারে প্রবাসীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৭ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ):সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে প্রবাসী আমানুল্লাহকে গুলি করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি সাজেদুর রহমান সজল। এর আগে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোস্তাফিজুর রহমান, বারেক সিকদকার ও নাসির। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার…

Read More

সাভারের আশুলিয়ায় থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৭ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মাছ ধরতে গিয়ে বংশাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ১ দিন পর টুটুল শেখ (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার নলামের ডগরতলী ইটখোলা এলাকার বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত টুটুল শেখ আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে চার বন্ধু মিলে বংশী নদীতে মাছ ধরতে গিয়েছিল টুটুল শেখ। মাছ শিকার শেষে চারজনই সাঁতার দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করে।…

Read More

শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়: ড.শিরীন শারমিন

৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করলেও শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের কথা বিবেচনা রেখে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে, যা ডিজিটাল বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ব্যপ্তির কারণে সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে মহামারীর মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি। ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার ২০২০’-এর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব…

Read More

নির্বাচনে জিততে চলেছি : জো বাইডেন

৭ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী জো বাইডেন বলেছেন, তার জয়ের চূড়ান্ত কোন ঘোষণা নেই। তবে তিনি জিততে চলেছেন।ডেলওয়্যারে তার নিজ শহর উইলমিংটনে শুক্রবার গভীর রাতে এক বক্তব্যে তিনি বলেন, আমরা এখনও বিজয়ের চূড়ান্ত ঘোষণা পাইনি। কিন্তু ভোটের সংখ্যা বলছে, এটি স্পষ্ট আমরা বিজয়ী হতে চলেছি।রানিং মেট কমলা হ্যারিসকে সাথে নিয়ে বাইডেন আরো বলেন, কোভিড ১৯ মহামারি, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও পদ্ধতিগত বর্ণবাদের বিরুদ্ধে কাজ করতে তার পক্ষে এই রায় দেয়া হয়েছে।

Read More

দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ থেকে দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘এটা পরীক্ষিত যে, বহুমুখী গ্রাম সমবায় যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে কোন দারিদ্র থাকবে না। দারিদ্রটা সম্পূর্ণ নির্মূল হবে। সেটা আমরা করতে পারবো।’একইসঙ্গে তিনি সমবায়ের ক্ষেত্রে নারীদেরকে আরো বেশি করে এগিয়ে আসার এবং সমবায়ীদের আরো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে…

Read More