মহামারি থাকুক আর নাই থাকুক জনগনকে সক্রিয় থাকতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২৬ নভেম্বর, ২০২০(বিবিনিউজ ডেস্ক): যথেষ্ট ব্যয়াম না করার জন্যে করোনা মহামারি কোন অজুহাত হতে পারে না। মহামারি থাকুক আর নাই থাকুক লোকজনকে অবশ্যই সক্রিয় থাকতে হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার এ কথা বলেছে।সংস্থাটি সতর্ক করে বলেছে, এমনকি মহামারির আগেও অনেকেরই শারীরিক কর্মকান্ড খুব কম ছিল।জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি তার শারীরিক কর্মকান্ডের আপডেটে জোর দিয়ে বলেছে,শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্যে ব্যায়াম জরুরি। নিষ্ক্রিয়তার পরিণাম হতে পারে ভয়াবহ।সংস্থার স্বাস্থ্য প্রচার বিভাগের প্রধান রুডিগার ক্রেচ সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ মহামারির এ সময়ে সক্রিয় থাকতে ডব্লিউএইচও সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।তিনি বলেন, আমরা সক্রিয় না থেকে…

Read More

সাভারের আশুলিয়া পোশাক কারখানায় শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি মালিকপক্ষ ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠু কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে রপ্তানিমুখি একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জিরাবো-পুকুরপাড় এলাকায় অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেডে এ শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।এ নিয়ে প্রতিষ্ঠানটিতে চতুর্থ বারের মত এই শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হলো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকেল দুপুর পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কঠোর নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।ভোটগ্রহণ চলাকালে…

Read More

দেশে করোনায় নতুন শনাক্ত ২২৯২

২৬ নভেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৯২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজার ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪৪…

Read More

ভ্যাকসিন আসার সাথে সাথেই বাংলাদেশ পাবে : প্রধানমন্ত্রী

২৬ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : সরকার বিশ্বের সাথে তাল মিলিয় চলার মত দক্ষ সরকারি কর্মচারি গড়ে তুলতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মেধা, জ্ঞান, বুদ্ধি এবং মননকে দেশের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মত দেশটাকে উন্নত করার জন্য আমরা উপযুক্ত কর্মচারি গড়ে তুলতে চাই, মানুষ যেন ন্যায় বিচার পায়। প্রশাসনের সেবা পায়। নিজেদের ভাগ্য নিজেরা গড়ার সুযোগ পায়।’সরকারে আসার পর আওয়ামী লীগ প্রশাসনের কর্মচারিদের বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মত দেশটাকে উন্নত…

Read More

ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার মহাপ্রায়ান

২৬ নভেম্বর ২০২০ (বিবিনিউজ): ফুটবল কিংবদন্তী ম্যারাডোনা আর নেই। সর্বকালের সেরা ফুটবল তারকাদের অন্যতম এই ফুটবলার বুধবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে নিজ বাস ভবনে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এ মহা তারকার মহাপ্রয়ানে এখন শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ম্যারাডোনার মৃত্যুতে থেমে গেল পেলের সঙ্গে বিশ্ব সেরার লড়াই। যদিও ফিফা আর দর্শক পছন্দে বিংশ শতাব্দীর সেরা ফুটবলার দিয়েগো আরমান্দো ম্যারাডোনা।‘হ্যান্ড অব গড’ -ঈশ্বরের হাত দিয়ে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার গোলের স্মৃতি আজীবন স্মরনীয় থাকবে বিশ্ব ফুটবলে। মেক্সিকোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে…

Read More