দেশে করোনায় মোট শনাক্ত সাড়ে ৪ লাখ ছাড়াল

২৪ নভেম্বর ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৪৮ জনে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২৩০ জনের শরীরে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৬ জন করোনা…

Read More

মানিকগঞ্জে ৮টি গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ

২৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ৮টি গরু চুরির ঘটনায় গরুসহ ২ চোরকে আটক করেছে পুলিশ। আজ ভোরে ঢাকা আরিচা মহাসড়কের পুখুরিয়া চেকপোস্টে চোরদের আটক করে পুলিশ। আটক গরু চোরেরা হলো- জেলার দৌলতপুর উপজেলার তানিভির সোহেল এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জুয়েল রানা।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, মঙ্গলবার ভোরে ঘিওর উপজেলার বাঙ্গালা গ্রামের দুইটি বাড়ি থেকে মোট ৮টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে এলাকাবাসী ওই এলাকার বিট পুলিশ অফিসার আসাদ হোসেনকে বিষয়টি মুঠোফোনে অবগত করেন। এছাড়াও ৯৯৯ থেকেও বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে ঢাকা আরিচা মহাসড়কের পুখুরিয়া চেকপোস্ট…

Read More

মাধ্যমিক পর্যায়ের ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আগামীকাল

২৪ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ): করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আসতে পারে কাল।আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।আগামীকাল দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত থেকে ভর্তি সংক্রান্ত বিষয়ে নিদের্শনা দিবেন।

Read More

করোনা পরিস্থিতি খারাপ হলে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে : সেতুমন্ত্রী

২৪ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, ‘করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে। কাজেই সব দিক চিন্তা করে ব্যবস্থা নেয়া হবে।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি,…

Read More

সাভারে এক গৃহবধূর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, ২৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে সাভারের রাজাশন এলাকার লিমা আক্তারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এঘটনার পর থেকে নিহত ওই গৃহবধুর স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে।পুলিশ জানায়,রাতে ভাড়া নিজ ভাড়া ঘরে ওই গৃহবধুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে। স্থানীয়দের ধারণা ওই গৃহবধুকে তার স্বামী হত্যা করে পালিয়ে গেছে।এ বিষয়ে সাভার মডেল…

Read More

সাভারে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে অনশনে বধূ

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে সাভারের পৌর এলাকার গেণ্ডা মহল্লায় তিন দিন ধরে অনশন করে শ্বশুরবাড়িতে বসে আছেন এক গৃহবধূ। এদিকে বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে ওই গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ভিকটিম মেয়েটির নাম শান্তা ইসলাম। তিনি যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর খালপাড়ার আবুল হোসেনের মেয়ে। তাঁর স্বামী একটি দূরপাল্লা যাত্রীবাহী বাসের সুপার ভাইজার। মামলার এজাহার সূত্রে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এক বছর আগে শান্তা ইসলামের সঙ্গে সাভারের জহিরুল ইসলাম সাগরের ফেসবুকে পরিচয় হয়। সেই সূত্র ধরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জ জেলায় একটি বাড়িতে তাঁদের বিয়ে…

Read More

জনগণের দ্বারপ্রান্তে বিনা মূল্যে করোনার ভ্যাকসিন পৌছে দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে। দেশের জনগণের দ্বারপ্রান্তে বিনা মূল্যে এই ভ্যাকসিন পৌছে দেওয়া হবে।আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।এসময় তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য বাংলাদেশের হাসপাতাল গুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভাগীয় যে সকল জেলা হাসপাতাল গুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে…

Read More

তাজরীন ট্রাজেডির আট বছর পূর্তি উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

ষ্টাফ রিপোর্টার, ২৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):আজ ২৪ নভেম্বর। সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টস আগুন লাগার আট বছর। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।আহত হয় আরো শত শত শ্রমিক। এখনো আহতদের অনেকেই বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন। অগ্নিকান্ডে নিহতদের পরিবার ভোগ করছে স্বজন হারানোর বেদনা। পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে আছে তাদের পরিবার।এদিকে তাজরীন ট্রাজেডির আট বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টস কারখানার প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা…

Read More