জনগণের দ্বারপ্রান্তে বিনা মূল্যে করোনার ভ্যাকসিন পৌছে দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে। দেশের জনগণের দ্বারপ্রান্তে বিনা মূল্যে এই ভ্যাকসিন পৌছে দেওয়া হবে।
আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য বাংলাদেশের হাসপাতাল গুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভাগীয় যে সকল জেলা হাসপাতাল গুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ ফারুক হাসান তুহিনকে আহবায়ক ও সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে কমিটি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা ২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলমসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment