চীন-পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের সেনাপ্রধান!

bipin-rawat-7593ডেস্ক রিপোর্ট:  ভারতের সীমান্তে শান্তি বজায় রাখতে সেনাদের সদা সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন পড়লে পেশীশক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না দেশটির সেনাবাহিনী। রবিবার এমন ভাষাতেই চীন ও পাকিস্তানকে সতর্ক করে দিলেন দেশটির নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বুঝিয়ে দিলেন, নতুন সামরিক সজ্জায় সজ্জিত ভারতের সশস্ত্রবাহিনী এখন নতুন অক্সিজেন পেয়েছে। পদাতিক সেনার আধুনিকীকরণের জন্য ২৬১০টি অত্যাধুনিক ‘ফিউচার ইনফ্যানট্রি কমব্যাট ভেহিকল’ বা এফআইসিভি কেনা হচ্ছে। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের মতো পারমাণবিক বোমা বহনকারী মিসাইল সেনাবাহিনীর হাতে চলে এলে বেজিংও ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পাল্লায় চলে আসবে। সব মিলিয়ে সেনাবাহিনীর অন্দরে এখন যেন নতুন অক্সিজেনের জোগান মিলেছে। জেনারেল রাওয়াত আরো বলেছেন, ভারতীয় সেনার সমস্ত বিভাগ একসঙ্গে দেশের সেবায় ব্রতী, একে অপরের পাশে সবসময় রয়েছে। দেশের ২৭-তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল রাওয়াত। এদিন সাউথ ব্লকে গার্ড-অফ-অনার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দুই সিনিয়র প্রবীণ বক্সি ও পিএম হারিজকে টপকে দেশের নতুন সেনাপ্রধান মনোনীত হয়েছেন জেনারেল রাওয়াত। আর এর জন্য সেনাবাহিনীর ভেতরে কারো কারো মনে ক্ষোভ তৈরি হওয়ার যে গুজব উঠেছিল, তা উড়িয়ে দিয়েছেন দেশটির সেনা কর্তারাই। জেনারেল বক্সি নিজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনারেল রাওয়াতকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আর এতে ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্দরের সুখী পরিবারের চিত্রটাই স্পষ্ট হয়ে উঠল।

 

 

 

মিতু/বিবি নিউজ/৮৭২

Related posts

Leave a Comment