পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে আসামির মৃত্যু

Noyakhali-1ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে পানিতে পড়ে খোকন (৪০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) রাত ৮টার দিকে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের করিমপুরে এ ঘটনা ঘটে।জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকটি মামলার আসামি খোকনকে ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যান খোকন। পরে পুলিশ তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মিতু/বিবি নিউজ/৮৭১

Related posts

Leave a Comment