ষ্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেছেন এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ।
শনিবার দুপুরে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন নির্মাণাধীন রাস্তা ঘাট কাল ভাটের উদ্বোধন করেন তিনি। এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন,বনগাঁও ইউনিয়নে গত চার বছরে প্রায় ৬০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।
অন্যদিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেছেন এলজি এসপি তিন এর প্রকল্প পরিচালক এনামুল হাবীব।
এসময় তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাভারে উন্নয়নমুলক কাজের উদ্বোধন করলেন এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ
