ষ্টাফ রিপোর্টার,২৯ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):সাভারে পাঁচ’শ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
শুক্রবার সকালে সাভারের শাহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব ৪ বলছে,সাভারের শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দন জয় (২১) ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে পাঁচ’শ ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে দুই’শ ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাবু খাঁনকে আটক করেছে র্যাব ৪। উল্লেখ গত সাত দিনে সাভার,আশুলিয়া,সিংগাইরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব ৪।
সাভারে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
