৫ জুলাই,২০২১(বিবিনিউজ ): বগুড়ায় সর্বোচ্চ ৩১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।
বগুড়া ডিপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ঢাকা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজে মোট ১হাজার ১৬২টি নমুনা পরিক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জন। আর মারা গেছেন ৮ জন।। বগুড়া সরকারী মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও শিবগঞ্জ উপজেলায় বাড়ীতে ১ জন। ৮ জনের মধ্যে ৭ জনের বাড়ী বগুড়া জেলায় ও ১ জনের বাড়ী জয়পুরহাট জেলায় । আক্রান্তের হার ২৭ দশমিক ০২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৫জন।
বগুড়ায় মোট করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ৬৯৯ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যু ৪২৭ জন।
বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু ,নতুন শনাক্ত ৩১৪
