মৌলভীবাজারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীকে জরিমানা


৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থী চারজনকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় কমলগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন, কাউন্সিলর প্রার্থী গোলাম মুগ্নি মুহিত, রফিকুল ইসলাম রোহেল ও আনহার আলী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই চার প্রার্থী দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এমনকি নির্দিষ্ট পরিমাপের চেয়ে বড় করে পোস্টার লাগিয়েছেন। এ জন্য তাঁদের এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

Related posts

Leave a Comment