ষ্টাফ রিপোর্টার ,১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভার পৌরসভা নির্বাচনে নিজের ভোট প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শনিবার বিকেলে সাভারের ভাগলপুরের তারাপুর এলাকায় নিউ উইন্ডোজ একাডেমী ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
অন্যদিকে সাভারের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই প্রথম বারের মত সাভার পৌরসভা নির্বাচনে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।
সাভার পৌরসভা নির্বাচনে ভোট প্রদান করলেন ত্রাণ প্রতিমন্ত্রী
