মৃত্যু ২১ , শনাক্ত ৫৭৮

১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২১ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬৩৩ জন।

আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৭ হাজার ৮৮৩ জন। আর দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।

২৪ ঘণ্টায় ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪ দশমিক ৭৩ শতাংশ।
বাংলাদেশের গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে।

শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়, যা আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বজায় ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল।

Related posts

Leave a Comment