৯ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর হাতে দমন করায় বাংলাদেশ এখন শান্তিপ্রিয় দেশ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকায় ইডেন গার্ডেন নামের একটি পার্ক উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় বাংলাদেশে কোনো অপরাধীর ঠাই নেই উল্লেখ করে আরো বলেন, আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
