সাভারের আশুলিয়ায় যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা


ষ্টাফ রিপোর্টার,২ জানুয়ারি ২০২০ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অজ্ঞাত (২৫) এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দুপুরে আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
এলাকাবাসী বলছে,দুপুরে অজ্ঞাত ওই যুবককে সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে লাশ একটি জঙ্গলে ফেলে যায় দুর্বৃওরা। পরে এলাকাবাসী তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই সামিউল ইসলাম বলেন,দুর্বৃওরা কি কারণে অজ্ঞাত ওই যুবককে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment