সাভারে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,১৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) :বিএনপি আর কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।
সকালে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাভারের ভাকুর্তা উচ্চ বিদ্যালয় মাঠে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।
তিনি এসময় আরও বলেন,বিএনপি রাজাকারদের গড ফাদার তারা ক্ষমতায় গিয়ে রাজাকারদের মন্ত্রী এমপি করে দেশের সুনাম নষ্ট করেছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেশে তারা প্রতিনিয়ত রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন বলেন তিনি। পরে তিনি ঢাকার ধামরাই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আশীষ কুমার মজুমদার,সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment