ঢাকার সেরা করদাতা সাভারের তরুন ব্যবসায়ী রোমান ভূইয়া


স্টাফ রিপোর্টার, ১৭ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):গেল অর্থবছরের মাঝামাঝিতে শুরু হয় করোনার প্রকোপ। এর প্রভাব সামলিয়ে ঢাকা জেলার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন সাভারের তরুন ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূইয়া । রাজধানীর পুরানা পল্টনে ফারস হোটেল এন্ড রিসোর্টে তার হাতে সম্মাননা তুলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড।
তরুন এই ব্যবসায়ীর রয়েছে টেলিকম, বহুজাতিক কোম্পানীর ডিলারশীপ, আবাসন, স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্কসহ নানান ব্যবসা। করোনার শুরুতেই সংকটে পড়ে এসব ব্যবসার সিংহভাগ। বিশেষ করে লকডাউন চলাকালীন বড় মাত্রার ধাক্কা খায় তার আবাসন ব্যবসা। জমিজমার বেচাকেনা যেমন কমে গিয়ে শুন্যের কোটায় পৌছায়-তেমনি ভাড়াটিয়ারাও ছেড়ে যেতে থাকেন বাড়ি-বানিজ্যক ভবন। আয় কমে গেলেও ভাড়াটিয়াদের দেখভালের দায়িত্বও নিতে হয়েছে তাকে। এর পাশাপাশি আরও কিছু খাতে কমে যায় আয়। কিন্তু এসব খাত থেকে আয় কমে গেলেও টেলিকম ব্যবসা থেকে আয় বেড়ে যায় একই সময়ে।
তানভীর আহমেদ রোমান ভূইয়ার বন্ধন ডিষ্টিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার্স নামের প্রতিষ্ঠানটি মুলত গ্রামীণফোনের সাভার-আশুলিয়া অঞ্চলের পরিবেশক। আর গ্লোরী ডিষ্টিবিউশন নামের প্রতিষ্ঠানটি হল বিকাশের পরিবেশক। লকডাউনের সময় ঘর থেকে মানুষ কম বের হন। এর পরিবর্তে যোগাযোগের জন্য ইন্টারনেট ও মুঠোফোন এবং লেনদেনের জন্য বিকাশের মত মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম ব্যবহার করতে থাকেন। এতেই যে মুনাফা বেড়ে যায়,তাতেই অন্যান্য ব্যবসার ক্ষতি পুষিয়ে যায় তার।
ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান অবশ্য এজন্য তার কর্মীদেরই ক্রেডিট দিয়েছেন। তিনি বলেন, আমার বিভিন্ন প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক কর্মী রয়েছেন। তাদের জন্যই মূলত এ বছরের সম্মাননা অর্জন। তারা ইচ্ছে করলেই লকডাউনে কাজ করা ছেড়ে দিতে পারতেন। কিন্তু তারা এটি করেনি। ঢাকা জেলায় আমি গত ৫বছর ধরেই সেরা করদাতা হয়েছি। ২০১৯-২০২০ অর্থবছরে আমার কর পরিশোধের পরিমাণও অন্য বছরের তুলনায় বেশী ছিল।
ব্যবসায়ী রোমান আহমেদ ভূইয়া মায়ের দেয়া মাত্র তিন লক্ষ টাকা নিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন বহু আগে।

Related posts

Leave a Comment