স্টাফ রিপোর্টার,১৭ ফেব্রুয়ারি,২০২১(বিবিনিউজ):ধামরাইয়ে সরস্বতী পূজা উপলক্ষ্যে রমেশ সংগীত একাডেমীর উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মাঙ্গলবার সন্ধ্যায় পুজারী বিশ্বজিৎ মন্ডলের সভাপতিত্ব অনুষ্ঠানে একাডেমীর পুজা মন্ডপ চত্তরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ধামরাই উপজেলা কমিটির সাধারন সম্পাদক আওয়ামীলীগ নেতা শিক্ষক নন্দ গোপাল সেন। বক্তব্য রাখেন পুজারী কৃষিবিদ লক্ষন চন্দ্র রায়,শিক্ষক পুস্প রানী দাশ, ধামরাই পৌর আওয়ামী লীগের ১ নং ওর্য়াড সভাপতি সমাজ সেবক প্রাল গোপাল পাল ও দেশটিভির ধামরাই প্রতিনিধি দীপক চন্দ্র পাল প্রমুখ।
আলোচনা সভাশেষে মনোজ্ঞ এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধামরাই “রমেশ সংগীত একাডেমীর”শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।শিশু শিল্পী অরূপ রায়,অর্পিতা রায়,শ্রেয়া দাশ,শ্রেষ্ঠা মন্ডল ,প্রিয়ন্তি সরকার ও বাবুল সুত্রধর,দীপক চন্দ্র পাল গান পরিবেশন করেন।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেছেন পুজারী লক্ষন চন্দ্র রায়।
১৬ ফেব্রুয়ারী হিন্দু সম্প্রদায়ে অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ধামরাই কায়েৎ পাড়া মাধব মন্দির সংলগ্ন মন্দির, সরকারী বিশ্ব বিদালয় কলেজ,যদুনাখ শরৎ চন্দ্র বীদ্যাপীঠমহ ,এলাকার স্কুল কলেজে ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিব সংগঠনে ও রমেশ সঙ্গীত একাডেমীর আয়োজনে সরস্বতী পূজা সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুজায় অংশ গ্রহনকারী ও আগতদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
এবার ধামরাইয়ের ৪ শতাধিক মন্ডপে অনুষ্ঠিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতী পূজার আয়োজন। লেখাপড়ায় জড়িত সকল শিক্ষার্থী ও পরিবার ও সংগঠনের সকল সদস্যরাই এ পুজায় অংশ গ্রহন করে থাকে। সকালে হুলুদ,সরিষার তৈল মিশিয়ে পুজারী ¯œান শেষে, উপবাসি পুজারীর বিশেষ করে নারীরাই ঢালা সাজিয়েছে আতব চাল,চিনি,কলা ও বিভিন্ন ফল দিয়ে। অন্যান্য মিষ্টি দিয়ে।
স্বরসতী পুজার প্রধান অংশ পলাশ ফুল,কাচাঁ দুধ,ঘি,কলা,গাদা ফুল, বেলপাতা,কাশের তৈরী কলম, সহ কাঁসর ঘন্টা আর উলুধ্বনির শব্দ পুরোহিত চিত্ত গোস্বামী সম্পন্ন করলেন বিদ্যাদেবী স্বসরতী পুজা।
পুরোহিত পূজা অর্চনা শেষে প্রতিটি পূজারীদের বিদ্যা অর্জনের জন্য উপবাস রেখে অঞ্জলী প্রদান করেন।ভক্তরা অঞ্জলী দিয়ে প্রসাদ গ্রহন করেন।
