ষ্টাফ রিপোর্টার,২২ নভেম্বর ২০২৬(বিবিনিউজ):শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে কোন বাড়িওয়ালা যেন ঘরভাড়া বৃদ্ধি করতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কেউ যদি বাড়িভাড়া বৃদ্ধি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক আন্দোলন নিরাশনে গার্মেন্টস শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ হুশিয়ারি দেন। এসময় তিনি আরো বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকদের মাঝে সমঝোতা হচ্ছে বেতন বাড়ানো নিয়ে তাই কোন বাড়িওয়ালা ঘরভাড়া বাড়াতে পারবেনা জানিয়ে তিনি আরো বলেন গোপালগঞ্জে যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নির্দেশে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে বলেও বলেন তিনি।
এসময় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সিংক মীর শাহে আলম। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
কেউ যদি বাড়িভাড়া বৃদ্ধি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে :স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
