সাভার,৮এপ্রিল ২০১৯(বিবিনিউজ):নিজের বসত বাড়ি ও ভিটা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে সাভারে সাংবাদিক সম্মেলন করলেন ৭০ বছরের এক বৃদ্ধা। এঘটনায় সাংবাদিক সম্মেলনে ওই বৃদ্ধার কান্না দেখে সংবাদ সম্মেলনে আসা সবাই আবেগ আপলুত হয়ে পড়েন।
সোমবার দুপুরে ওই বৃদ্ধা সাভার প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয় সাভারের দক্ষিণ বক্তারপুর এলাকার ৭০ বছরের বৃদ্ধা জবেদা খাতুন দুই’শ শতাংশ জমিতে বসবাস করে আসছিলো পরে গত কয়েকদিন ধরে বিভিন্ন ভাবে জাল দলিল করে একই এলাকার ভুমিদূস্য তারা মোল্ল্যা সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই বৃদ্ধার জমি দখল করার চেষ্টা করেন। এঘটনায় সন্তানদের নিয়ে শেষ বয়সে ওই বৃদ্ধা চরম বিপাকে পড়েছেন। এসময় অবস্থায় বসত বাড়ি ও জমি রক্ষায় আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
বসত বাড়ি ও ভিটা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা
