সাভারে এজে আই গ্রুপের প্রায় ৫৭ লক্ষ টাকা নিয়ে গাড়ি চালক শহিদ পালিয়ে গেছেন

Muhammad Shahid Biswasসাভার,৮এপ্রিল ২০১৯(বিবিনিউজ): সাভারে একটি তৈরি পোশাক কারখানার প্রায় ৫৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছেন ওই কারখানার গাড়ি চালক শহিদ বিশ^াস। এঘটনায় ১৫ ঘন্টা পার হলেও টাকা সহ গাড়ি চালককে আটক করতে পারেনি পুলিশ।
গতকাল রবিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার চিত্র নায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজে আই গ্রুপে এঘটনা ঘটে।
ওই কারখানার হেড অব এইচ আর এন্ড এ্যাডমিন জাহিদুল হাসান মির বলেন গতকাল সকালে এজে আই গ্রুপের হিসাব রক্ষক কর্মকর্তা জহিরুল ইসলাম ও গাড়ি চালক শহিদ বিশ^াস রাজধানীর আদাবর এলাকায় কারখানার এক পরিচালকের বাসা থেকে ৫৭ লক্ষ টাকা নিয়ে প্রাইভেট কারে করে সাভারের হেমায়েতপুরে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক হেমায়েতপুর শাখায় গ্যাসের বিল দেওয়ার জন্য রওয়ানা দেয়। পরে ওই দুইজন হেমায়েতপুর শাখায় টাকা জমা না দিয়ে সাভারের থানা রোড এলাকায় সোনালী ব্যাংকে আসেন। এসময় হিসাব রক্ষক কর্মকর্তা গাড়িতে ৫৭ লক্ষ টাকা রেখেই সোনালী ব্যাংকে উঠেন পরে কৌশলে গাড়ি চালক শহিদ বিশ^াস প্রাইভেট কার ও চাবি রেখেই ৫৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান। পরে হিসাব রক্ষক কর্মকর্তা বিষয়টি কারখানা কতৃপক্ষকে জানালে কারখানা কতৃপক্ষ সাভার মডেল থানায় খবর দেন পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হিসাব রক্ষক কর্মকর্তা জহিরুল ইসলামকে আটক করে। বর্তমানে আটক ওই কর্মকর্তা থানায় রয়েছে। এঘটনায় কারখানা কতৃপক্ষ হিসাব রক্ষক কর্মকর্তা জহিরুল ইসলামকে প্রধান আসামী করে গাড়ি চালককে দ্বিতীয় আসামী করে মামলা দায়ের করেছেন।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদ বলেন টাকা উদ্ধার ও গাড়ি চালককে আটক করার প্রক্রিয়া চলছে।

Related posts

Leave a Comment