স্টাফ রিপোর্টার,২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেছেন দুর্যোগ সহনীয় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধিনে বিতরণ করা ঘর নির্মাণে অনিয়মের ব্যাপারে তদন্ত চলমান রয়েছেে। তদন্তের পরে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপিট স্কুলে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কেউ গৃহহীন থাকবে না। এই সারা দেশে প্রায় দুই লক্ষ ঘর বিতরণ করা হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জে ১২ থেকে ১৩ টি ঘরে ফাঁটল দেখা দিয়েছে। একটি জায়গায় মাটি ভরাট করে এই ঘর নির্মাণ করায় এমনটি হয়েেছ বলে দাবি করেন তিনি। এব্যাপারে তদন্ত চলমান রয়েছে। ঘর নির্মাণে কোন অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে অনেক ঘরে ফাঁটল ধরার কথা সঠিক নয়।
এনামুর রহমান আরও বলেন, আপনারা শুনছেনে দেশের নিম্নাঞ্চল প্লাবতি হয়েছে। রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ি, শরিয়তপুর মাদারীপুরসহ ১০ জলো প্লাবিত হয়েছে। এসব জেলায় আমরা ইতিমধ্যে ৮৭ লক্ষ টাকা ও শুকনা খাবার পাঠিয়েছি। এসব জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান,পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
