বাংলাদেশে তালেবান নেই, জঙ্গিও নেই:স্বরাষ্ট্রমন্ত্রী


স্টাফ রিপোর্টার,২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) : বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসময় আরও বলেন,বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে উল্লেখ করে তিনি আরও বলেন,বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে কিন্তু তাদের কোন অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই । তিনি আরও বলেন তালেবানরা বিভিন্ন পড় শক্তির হাত ধরে সেই দেশে ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশ থেকে কাবুল অনেক দুরে তাই বাংলাদেশে এর কোন প্রভাব নেই উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment