ষ্টাফ রিপোর্টার,০৩ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে| ভোর রাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকার তৃতীয় লিঙ্গের গুরুমাতা শাপলা চৌধুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে|
শাপলা চৌধুরী জানায়,ভোর রাতে একদল মুখোশধারী ডাকাতদল তার এক তলা বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে| পরে বাড়ির সকল রুমের দরজা বাহির থেকে আটকিয়ে দেন ডাকাতরা| পরে আলমারি ভেঙে নগদ ২৮ লক্ষ টাকা,২২ ভরি স্বর্ণালঙ্কার ও আরেক ভাড়াটিয়ার নগদ পঞ্চাশ হাজার টাকা,চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়| পরে তিনি সকালে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ না আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন| এঘটনার পর থেকে তিনি চরম আতঙ্কে রয়েছেন|
সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
