ঘর নির্মাণে অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেছেন দুর্যোগ সহনীয় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধিনে বিতরণ করা ঘর নির্মাণে অনিয়মের ব্যাপারে তদন্ত চলমান রয়েছেে। তদন্তের পরে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপিট স্কুলে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কেউ গৃহহীন থাকবে না। এই সারা দেশে প্রায় দুই লক্ষ ঘর বিতরণ করা হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জে ১২ থেকে ১৩ টি ঘরে ফাঁটল দেখা…

Read More

বাংলাদেশে তালেবান নেই, জঙ্গিও নেই:স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) : বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসময় আরও বলেন,বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে উল্লেখ করে তিনি আরও বলেন,বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে কিন্তু তাদের কোন অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই । তিনি আরও বলেন তালেবানরা বিভিন্ন পড়…

Read More

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটারের মৃত্যু

২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় শহীদুল ইসলাম নীরব (৩৬) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে উত্তরাগামী একটি লোকাল বাসের ধাক্কায় নীরব মারা যান। ঘটনার সময় তার মোটরসাইলেকে থাকা আফজাল হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নীরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। শরীয়তপুর ডামুড্যা উপজেলার মৃত আবুল কালামের ছেলে নীরব কেরানীগঞ্জ আটিবাজার এলাকায় থাকতেন।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, ফার্মগেট এলাকায় লোকাল বাসের ধাক্কায় ঘটনাস্থলে নীরব নামে এক ক্রিকেটারের…

Read More

জিয়ার জানাজায় হাজারও মানুষ থাকলেও কফিনে লাশ ছিল না:সেতুমন্ত্রী

২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কফিনে জিয়ার লাশ ছিল’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মির্জা ফখরুলের এই বক্তব্যে কী প্রমাণিত হয়? মানুষ একজন প্রেসিডেন্টের জানাজা পড়েছে কিন্তু কফিনে যে লাশ ছিল তা তো দেখাতে পারেননি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলাপানিতে…

Read More

মডার্নার টিকা জালিয়াতি

২৮ আগস্ট২০২১(বিবিনিউজ):‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা’ ক্লিনিকেই কমপক্ষে ৩ হাজার ব্যক্তিকে টিকা দেওয়া হয়। প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় ন্যূনতম ৫০০ টাকা করে। ওই ক্লিনিক থেকে জব্দ করা মডার্নার ২০টি বক্স এবং দুটি আলাদা ভায়াল থেকেই এ বিষয়ে নিশ্চিত হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। কারণ প্রতিটি ভায়াল থেকে ১৫ জনকে টিকা দেওয়া হয়। ক্লিনিক মালিক পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারের দেওয়া তথ্য অনুযায়ী তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ভয়ংকর এই অপরাধের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। এরা শুধু দক্ষিণখান নয়, দেশের বিভিন্ন অঞ্চলে টিকা জালিয়াতি করেছে বলে ধারণা তাদের। ১৮ আগস্ট রাতে দক্ষিণখানে একটি ফার্মেসি…

Read More

ব্যাংক বন্ধ, হাতে অর্থ নেই আফগানদের

২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) :তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে দেশটিতে। নিরাপত্তার অভাব, সন্ত্রাসী হামলার আশঙ্কা, অনিশ্চিত ভবিষ্যৎ—এগুলো কাঁধে নিয়ে চলছে আফগানরা। দিন গড়ানোর সঙ্গে তারা এবার নতুন এক সমস্যার মুখে পড়েছে—অর্থের অভাব। আফগানদের হাতে থাকা নগদ অর্থ ফুরিয়ে আসছে। ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের পর প্রায় দুই সপ্তাহ গড়িয়েছে। এখনো চালু হয়নি আফগানিস্তানের ব্যাংকগুলো। ফলে জমানো অর্থেও হাত দিতে পারছে না দেশটির বাসিন্দারা। এর প্রভাব পড়েছে তাদের জীবনযাপনের ওপর। দিনের খরচও মেটাতে পারছে না তারা। নড়বড়ে ব্যাংকিং ব্যবস্থাতালেবানের ক্ষমতা দখলের দিন…

Read More

নওগাঁয় ২২ হাজার ৩৯৯ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন

২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) : নওগাঁ জেলায় ২২ হাজার ৩শ ৯৯ মেট্রিকটন উদ্বৃত্ত মাছ উৎপাদিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ জানিয়েছেন ,জেলায় মোট জলাশয়ের পরিমাণ ৪৭ হাজার ৭শ ৫০ দশমিক ৭৫ হেক্টর। উক্ত জলাশয়ে চলতি বছর মোট মাছ উৎপাদিত হয়েছে ৮৩ হাজার ৬শ ৯ মেট্রিক টন। জেলার চাহিদা ৬১ হাজার ২শ ১০ মেট্রিক টন। উদ্বৃত্ত ২২ হাজার ৩শ ৯৯ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলেক্ষ শনিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার মিলনায়তনে জেলার সাংবাদিকদের সাথে আয়োজিত এক সমতবিনিময় অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে ২১ জনের মরদেহ উদ্ধার

২৮ আগস্ট ২০২১ (বিবিনিউজ) : জেলার বিজয়নগর উপজেলার লইসকা বিলে শুক্রবার বিকেলে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই অপর একটি ট্রলারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে নিহত ১৮ জনের পরিচয় জানা গেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শনিবার সকালেও পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত…

Read More