সাভারের ভাকুর্তায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২১(বিবিনিউজ): সাভারের ভাকুর্তায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাকুর্তা ইউনিয়ন শাখার যুবলীগের সাবেক সভাপতি আওলাদ হোসেন এর উদ্যোগে এর আয়োজন করা হয়। ভাকুর্তা ফোরকানিয়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় এ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন। সাভার উপজেলা আওয়ামী…

Read More

সাভারে তুরাগ নদীতে দুই কিশোর নিখোঁজের ঘটনায় একজনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২১(বিবিনিউজ): ঢাকার সাভারে ফুটবল খেলা শেষে তুরাগ নদে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজের ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ আগস্ট) বিকেলে নদীতে লাশ ভেসে উঠলে ডুবুরিরা কাউন্দিয়া এলাকা থেকে কিশোর আলভীর লাশ উদ্ধার করে। এরআগে শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বালুর চর এলাকায় তুরাগ নদে নেমে দুই কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ কিশোরদের একজনের নাম আলভী হোসেন, অন্যজন সাব্বির হোসেন রিয়াদ। তারা দুইজনই মিরপুর শাহ আলীতে পরিবারের সাথে বসবাস করতো। এদের দু’জনেরই আনুমানিক বয়স ১৪ বছর। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,…

Read More

দেশে ভেজাল ওষুধের ছড়াছড়ি

২২ আগস্ট ২০২১(বিবিনিউজ):সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে ভেজাল ওষুধ। রোগ নিরাময়ের আশায় চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসরণ করে উল্টো হুমকিতে পড়ছে রোগীর জীবন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নকল ওষুধের কারখানা বানিয়ে সেই ওষুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে আনাচে কানাচে। জেনে-শুনে-বুঝে কিছু অতিরিক্ত লাভের আশায় অনেক ওষুধের দোকান মালিক তা বিক্রি করছেন চিকিৎসকের ব্যবস্থাপত্রে দেওয়া এসব ওষুধ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সাইনবোর্ডেই সীমাবদ্ধ মডেল ফার্মেসির কার্যক্রম। আর তদারকির দায়িত্বে থাকা ঔষধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা কালেভদ্রে কিছু অভিযান চালিয়েই তাদের দায়িত্ব পালন শেষ করছেন। ঔষধ প্রশাসন অধিদফতরের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান…

Read More

যুবলীগে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের জায়গা নেই

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২১(বিবিনিউজ):যুবলীগে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের জায়গা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।সকালে সাভারের মজিদপুর এলাকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতের স্বরণে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল এসময় আরও বলেন,বর্তমানে যারা যুবলীগ করবে তাদেরকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে কোন অপরাধে জড়ানো যাবে না। কেউ অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি।আলোচনা…

Read More

গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২১(বিবিনিউজ): ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে সাভারের কাউন্দিয়া এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আগা খাঁন মিন্টু। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসময় স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More