স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২১(বিবিনিউজ): ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাভারের কাউন্দিয়া এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আগা খাঁন মিন্টু। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসময় স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
