স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২১(বিবিনিউজ):যুবলীগে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের জায়গা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।
সকালে সাভারের মজিদপুর এলাকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতের স্বরণে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল এসময় আরও বলেন,বর্তমানে যারা যুবলীগ করবে তাদেরকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে কোন অপরাধে জড়ানো যাবে না। কেউ অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি।
আলোচনা সভায় এসময় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের জায়গা নেই
