মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল

২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক): মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ইসমাইল সাবরি ইয়াকুব। পূর্ববর্তী সরকারের পতনের পর “সংবিধান অনুযায়ী” মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহ শুক্রবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।রাজপ্রাসাদের এক বিবৃতিতে এই নিয়োগের ঘোষণা দিয়ে বলা হয়, ইসমাইল সাবরি সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন পেয়েছেন।

Read More

পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের ২১ আগস্ট আবারো ফিরে এসেছিল : সেতুমন্ত্রী

২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের একুশে আগস্ট আবারো ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হমলা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৪ সালের এই দিনে আমরা মুক্তাঙ্গনে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। এরপর সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলার পর পুলিশ আমাদেরকে…

Read More

তৎকালীনবিএনপি-জামায়াত জোট সরকারই ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী : প্রধানমন্ত্রী

২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য পুণরায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এবং তাদের পৃষ্ঠপোষকতাকেই অভিযুক্ত করে বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা হতে পারে না।তিনি বলেন, ‘আলামত ধ্বংস, খুনীদের পালাতে সহায়তা করা এবং বিচারকে অন্য খাতে প্রবাহিত করার যে অপচেষ্টা তাতেই এটি স্পষ্ট প্রতীয়মান হয়।’ ‘বেগম খালেদা জিয়াও ঘটনা সম্পর্কে আগেই অবহিত ছিলেন,’ বলেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, ‘ঐ দিন রাত ১১ টার দিকে চারজনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে বেগম খালেদা জিয়ার সরকার দেশ থেকে বাইরে পাঠিয়ে দেয়। তাদের মধ্যে…

Read More

বনানীতে ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ):রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার ছয়তলা ভবনে লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মী বাদে হতাহত হওয়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, সে খোঁজ নেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত…

Read More

১৮শ’ স্প্লিন্টারের যন্ত্রণায় দুর্বিষহ সাভারের মাহাবুবার জীবন

২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ):২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় শরীরে এখনো ১৮শ’ স্প্লিন্টার নিয়ে বেঁচে থাকা ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেত্রী সাভারের মাহাবুবা পারভীন চলাফেরা করেন অন্যের সহযোগিতায়। ১৭ বছর ধরে স্প্লিন্টারগুলো যন্ত্রণা দেয় মাহবুবা পারভীনের শরীরে। সেদিনের অভিশপ্ত স্মৃতিগুলো ঢাকার অদূরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার ৩৬ নাম্বার বাড়িতে বসে প্রতিবেদকের সঙ্গে আলাপ করছিলেন মাহবুবা পারভীন। ২০০৩ সালে বর্তমান সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণির মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি মাহবুবার। তারপর থেকেই রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০৪…

Read More

ডেঙ্গু আক্রান্ত হয়ে জাবির সাবেক শিক্ষার্থী তাবাসসুমের মৃত্যু

স্টাফ রিপোর্টার,২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ):ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী তাবাসসুম শাহীরাহ্ আকলিমা। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।সম্প্রতি তার বিয়ে হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের মিফতাহুল ইসলামের সঙ্গে। তাদের ঘর আলোকিত করে একটি ছেলে সন্তান হয়েছে। যে সন্তানের বয়স মাত্র দেড়মাস। এই ছোট্ট শিশুকে রেখে মা আকলিমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন।সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকলিমা। হাসপাতালটির ডিউটি ম্যানেজার বাবুল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে মুমূর্ষু…

Read More

করোনায় আক্রান্ত হয়ে জাবির সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানের মৃত্যু

২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ):করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাজধানীর ইসলাম ব্যাংক হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৪) সে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে জানাযা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। খন্দকার মুস্তাহিদুর রহমান বিএনপি সরকারের সময় ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Read More

নড়াইলে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ): নড়াইল জেলায় ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়।এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস বক্তব্য রাখেন।উপাস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, সদর উপজেলা আওয়ামী লীগের…

Read More

আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট

২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ): রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট আজ। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এদিন নারকীয় সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকী।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধি শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় নজির বিহীন গ্রেনেড হামলা। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা…

Read More