২১ আগস্ট ২০২১(বিবিনিউজ ):করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাজধানীর ইসলাম ব্যাংক হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৪) সে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে জানাযা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। খন্দকার মুস্তাহিদুর রহমান বিএনপি সরকারের সময় ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
করোনায় আক্রান্ত হয়ে জাবির সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানের মৃত্যু
