করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে

২০ আগস্ট ২০২১(বিবিনিউজ ): দেশে করোনাভাইরাসে মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে। গত ১৫ আগস্ট দেশে মৃত্যু সংখ্যা ২৪ হাজারের ঘর অতিক্রম করে। ওইদিন পর্যন্ত মারা যায় ২৪ হাজার ১৭৫ জন। মাত্র ৫ দিনে এই সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪৫ জন। গতকালের চেয়ে আজ ১৪ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১৫৯ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৭৭ জন ও নারী ৬৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে। আজ নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৯৩ জন।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা…

Read More

আশুলিয়া থেকে অপহৃত ছাত্রী উদ্ধার,গ্রেফতার ২

২০ আগস্ট ২০২১(বিবিনিউজ ):দিনাজপুরের ঘোড়াঘাট থেকে পাচারের উদ্দেশ্যে নবম শ্রেণির এক অপহৃত ছাত্রীকে ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ মানব পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব। এরআগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে ঢাকার আশুলিয়া থেকে তাদেরকে গ্রেফতার করে ঘোড়াঘাট থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া দুর্গাপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আল-আমিন (২৬)।…

Read More

বর্তমান সরকার কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি: ওবায়দুল কাদের

২০ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি। বরং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির পৃষ্ঠপোষকতায় পরিপুষ্ট সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিস্তার প্রতিরোধে কাজ করছে।আজ এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের।বিবৃতিতে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে সামরিক শাসক জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান ও সেনা আইন লঙ্ঘনের মধ্য দিয়ে সেনা ছাউনিতে বিএনপির প্রতিষ্ঠা করেছিল যা…

Read More

আগামীকাল ইতিহাসের ভয়াবহতম ২১ আগস্ট

২০ আগস্ট ২০২১(বিবিনিউজ ): রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট আগামীকাল। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এদিন নারকীয় সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকী।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধি শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় নজির বিহীন গ্রেনেড হামলা। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা…

Read More

ফসলী জমি রক্ষায় পুলিশের সামনে কৃষকদের বিক্ষোভ

২০ আগস্ট ২০২১(বিবিনিউজ ): নিজেদের তিন ফসলি কৃষিজমি রক্ষার দাবিতে ঢাকার সাভার ও ধামরাইয়ের কৃষকরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের মাখুলিয়া গ্রামে ঢাকা জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গেলে তাদের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় নিরীহ কৃষকেরা তাদের জমির মূল দলিল পত্র নিয়ে তাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার দাবি করেন। সাভার ও ধামরাইয়ের সাধারণ কৃষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ আকসির নগর নামে একটি হাউজিং প্রতিষ্ঠান সাধারণ কৃষকের জমি দখল করে প্রকল্প গড়ে তুলেছে। অবৈধ দখলের প্রতিবাদ করায় কৃষকদের নামে মামলা ও তাদের ওপর সন্ত্রাসী হামলা…

Read More

আফগানদের নিরাপত্তায় ফেসবুক

২০ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ): আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়া পর থেকেই দেশটিতে চরম হুমকির মুখে পড়েছেন অনেক নাগরিক। এমন পরিস্থিতিতে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যবহারকারীদের জন্য নানা সুরক্ষাব্যবস্থা সামনে এনেছে ফেসবুক।বার্তা সংস্থা এএফপির খবরে আজ শুক্রবার বলা হয়, আফগানিস্তানের ফেসবুক ব্যবহারকারীরা এখন অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাঁদের পোস্ট সুরক্ষিত রাখতে পারবেন। ফলে অচেনা কেউ এসব পোস্ট দেখতে পাবেন না। এ ছাড়া ফেসবুকে তাঁদের বন্ধুর তালিকাও আপাতত দেখা যাবে না। তালেবানের নজরদারি এড়াতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের জন্যও…

Read More

সারা দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে

২০ আগস্ট ২০২১(বিবিনিউজ ): রাজধানীসহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও সীমিত কর্মসূচি চলছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সীমিত আকারে তাজিয়া মিছিল বের করা হয়। হোসেনি দালানের উত্তর গেট দিয়ে মিছিল শুরু হয়। দক্ষিণ গেটে গিয়ে তাজিয়া মিছিল থামবে। মিছিলে উড়ানো হয়েছে কালো-লাল-সবুজের নিশান। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি তোলেন। তাজিয়া মিছিলের অনুষ্ঠান চলবে পবিত্র জুমার নামাজের আগপর্যন্ত। মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগের পরনে ছিল কালো পোশাক। তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন মো. সেলিম নামের এক যুবক।…

Read More