১৩ আগস্ট ২০২১,(বিবিনিউজ):সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা তুচ্ছ কোন ঘটনা ও নিছক কোন দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া যাবে না। এখানে কোন ষড়যন্ত্র বা অন্তঘাত আছে কিনা তদন্ত করে দেখতে হবে। এখানে সর্ষের মধ্যে ভূত আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে।তিনি আজ বিকেলে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পরিদর্শনে এসে এসব কথা বলেন। শিমুলিয়া বা বাংলাবাজার যে কোন একটি ঘাট স্থানান্তরের ব্যাপারে সংশ্লিষ্ট কমিটি গুরুত্বের সাথে বিবেচনা করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবগুলো বিষয় নিয়েই সন্ধ্যায় সংশ্লিষ্ট কমিটির সভা থেকে সিদ্ধান্ত…
Read MoreDay: August 13, 2021
চিত্রনায়িকা পরীমনি কাশিমপুর কারাগারে
১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে সেখানে নেওয়া হয়। এ সময় তাঁকে দেখার জন্য উৎসুক জনতা কারাফটকে ভিড় করে। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমনিকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরীমনিকে মহিলা কারাগারের ভেতরে রজনীগন্ধা ভবনের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। পরীমনিকে কাশিমপুর কারাগারে নেওয়ার খবরে বিকেল থেকেই সেখানে শত শত মানুষ ভিড় করে। সন্ধ্যা ৭টার দিকে পরীমনিকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারে প্রবেশ করে। কোনাবাড়ি পারিজাত এলাকার…
Read Moreধামরাইয়ে চাঁদাবাজিকালে দুই পুলিশ সদস্য আটক
স্টাফ রিপোর্টার,১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):ধামরাইয়ে ওয়ালটনের ফ্রিজ বাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজিকালে এক সহযোগীসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। রাতে ওই ট্রাকের চালক আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা (নং-২৩) দায়ের করেন ধামরাই থানায়। রাতে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত পুলিশ সদস্যরা হলেন, পুলিশ কনস্টেবল মো: রমজান আলী। সে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বামনা গ্রামের আব্দুল খালেকের ছেলে। আটক অপর পুলিশ সদস্যের নাম মো: সোহেল রানা। সে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের আমছিমুর নয়াপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। তাদের সহযোগী হিসেবে ছিলেন বালিয়া ইউনিয়নের হরিদাসপুর গ্রামের…
Read More২০২২ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স
১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): ২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স।ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্সের সাথে ২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ।বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্স। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য নিয়োগ দেয়া হয়েছিলো তাকে। জিম্বাবুয়ের সফরে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং নৈপুন্যে সন্তুস্ট বোর্ড। তাই আগামী বছর পর্যন্ত প্রিন্সের সাথে চুক্তি করলো বোর্ড।আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলের সাথে দেখা যাবে প্রিন্সকে।খেলোয়াড়ি…
Read Moreবঙ্গবন্ধুর হত্যাকান্ড একটি সুপরিকল্পিত হত্যাকান্ড : ইনু
১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকান্ড একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। খুনীরা বঙ্গবন্ধুকে শুধু শারীরিকভাবে হত্যা করেনি, বাংলাদেশ রাষ্ট্রের আত্মাকেই হত্যা করতে চেয়েছিল।জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, ফজলুর…
Read Moreজাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপক কর্মসূচি
১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট সারাদেশে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হবে।এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কর্মসূচি পালন করা হবে।কর্মসূচির মধ্যে রয়েছে : দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে । ১৫ আগস্ট রবিবার বাদ যোহর দেশের সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের…
Read Moreকরোনার টিকার তৃতীয় ডোজ প্রয়োগের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের টিকার তৃতীয় ডোজ প্রয়োগের অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন সংস্থা (এফডিএ)। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে ফাইজার ও বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকার তৃতীয় ডোজ দেওয়া হবে। তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের শুধু এই ডোজ দেওয়া হবে। আজ শুক্রবার নিউইয়র্ক টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বুধবার দায়িত্বশীল একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, যাঁদের রোগ প্রতিরোধব্যবস্থা দুর্বল, তাঁদের জন্য করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এফডিএ…
Read Moreপদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা
১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):মাত্র চার দিনের ব্যবধানে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও কাকলি নামে ছোট একটি ফেরির ধাক্কা লেগেছে। আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আজ পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়া মো. আবদুল কাদের এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে গত জুলাই ও আগস্টে পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটল। এ ব্যাপারে মাওয়া নৌ পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘পদ্মায় তীব্র স্রোতের কারণে আবারও একটি ছোট ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে তেমন কোনো ক্ষতির…
Read More