দেশ ছেড়ে পালালেন আফগান প্রেসিডেন্ট গনি

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ):অপ্রতিরোধ্য তালেবানের কাবুলে প্রবেশের পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন। তবে এর আগে তার পালিয়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছিল আল-জাজিরা। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছিল, পশ্চিমাসমর্থিত এ নেতা এখনো আফগানিস্তানেই রয়েছেন। তিনি তার স্ত্রীর সঙ্গে কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে রয়েছেন। রবিবার সকালের বেশিরভাগ সময় তিনি সরকারি বাসভবনের বাগানে কাটিয়েছেন।

Read More

সরকারের বিরুদ্ধে বিএনপি এখনো ষড়যন্ত্র করছে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।দুপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ দিন রাত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও বলেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী দলীয়…

Read More

সাভারে জাতীয় শোক দিবস ও শাহাদাত বার্ষিকী পালিত

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ…

Read More

কয়লা খনিতে দুর্ঘটনায় আটকে পড়া ১৯ শ্রমিককে উদ্ধারের চেষ্টা অব্যহত

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ):চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় আটকে পড়া ১৯ জন শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে। দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শরিবার দুপুরের দিকে কিংহাই প্রদেশের চাইদার কয়লা খনি কাদামাটিতে ঢেকে যায়। চীনে দুর্বল সুরক্ষা ব্যবস্থার কারণে প্রায়শই কয়লা খনিতে দুর্ঘটনা ঘটে।চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রনালয় জানিয়েছে, দুর্ঘটনার সময় চাইদারের খনিতে ২১ জন শ্রমিক কাজ করছিলেন এবং এদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরেক জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি ১৯ জন খনিতে আটকা পড়ে আছে।রাষ্ট্রীয় মালিকানাধীন সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, কিংহাই কর্তৃপক্ষ রবিবার…

Read More

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।তিনি আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন ।এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

Read More

১৫ আগস্ট হত্যাকান্ডের পেছনের কুশিলবদের খুঁজে বের করা হবে

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডের পেছনের কুশিলবদের খুঁজে বের করতে আলাদা তদন্ত কমিশন গঠন করা হবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার ধানমন্ডি ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার হত্যায় মঞ্চের কুশীলবদের বিচার করে ফাঁসি কার্যকর করা হয়েছে। এর বাইরে যারা ষড়যন্ত্রকারী ছিল তদন্ত কমিশন করে তাদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।’তিনি বলেন, ‘নেপথ্যের…

Read More

কাবুলে ঢুকে পড়েছে তালেবান

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ):আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। শহরটির চারপাশ দিয়ে তারা একযোগে সেখানে প্রবেশ করছে। আজ রোববার এমন খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান যোদ্ধারা। রয়টার্স, বিবিসি ও আলজাজিরাসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ দখলে নেয় তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম এই শহরটি রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ মাইল পূর্বে অবস্থিত। এর আগে শনিবার চতুর্থ বৃহত্তম আফগান শহর মাজার-ই-শরীফ দখলে নেয় তালেবান। এরপর রোববার দুপুরের দিকে রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করে…

Read More

বঙ্গবন্ধুর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর : সাকিব আল হাসান

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ): আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাঙালির জাতির পিতাকে নির্মমভাবে পরিবারসহ হত্যা করা হয়।জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে টি-টুয়েন্টি ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার সাকিব লিখেন, ‘শোকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত…

Read More

হাইতিতে ভূমিকম্পে ৩০৪ জনের মৃত্যু

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ): শনিবার ভোরে হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ভূমিকম্পে এ পর্যন্ত ৩০৪ জন নিহত হয়েছে এবং দুর্যোগে জর্জরিত ক্যারিবিয়ান দেশটিতে এই ভূমিকম্পে ভবন, ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। দেশটি ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি।শনিবার সকাল সাড়ে ৮ টায় (১২৩০ জিএমটি) আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির ঘনবসতিপূর্ণ রাজধানী শহর পোর্ট-অ-প্রিন্সের ১০০ মাইল (১৬০ কিলোমিটার) পশ্চিমে। ভূমিকম্পে ভবন ও ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কিত লোকরা ছোটাছুটি শুরু করে।দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে গির্জা, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল…

Read More

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রী আজ ভোরে রাজধানীর ধানমন্ডী ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।প্রতিকৃতির বেদীতে পুষ্পার্ঘ অর্পণের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।এ সময় বিউগেলে করুন সুর বাজানো হয় এবং সশ¯্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকষ দল জাতির পিতাকে গার্ড অব…

Read More