সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে করোনার গণটিকা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার,৭ আগস্ট,২০২১(বিবিনিউজ ): ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সকালে সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন ও সাভার পৌরসভার৩ টি ওয়ার্ডের বিভিন্ন স্কুলে এ গণটিকার উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আশুলিয়া স্কুল ক্যাম্পাসে উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাতাববর,সাভার ইউনিয়নের চাপাইণ হাই স্কুল ক্যাম্পাসে উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা,বনগাওয়ে উদ্বোধন করেন,চেয়াম্যান সাইফুল ইসলাম ও ভাকুর্তার মুশুরীখোলা এলাকায় টিকা নেওয়া অসুস্থ রোগীদের বিনামুল্যে খাবারের ব্যবস্থা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন। এদিকে ধামরাইয়ে আজ সকাল থেকে অনুরুপ ভাবে গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে…

Read More

সাভারে বিএলআরআইএ তিতির মুরগি পালন শুরু

৭ আগস্ট,২০২১(বিবিনিউজ ): সাভারে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) গবেষণার মাধ্যমে তিতির মুরগি পালন শুরু হয়েছে। গবেষণার মাধ্যমে লালন পালন শেষে বংশ বিস্তারের জন্য সারা দেশে প্রান্তিক খামারিদের মাঝে এগুলো বিতরণ করা হবে। এখন উদ্যোক্তাদের মধ্যে তিতির পালনকে ছড়িয়ে দিতে কাজ করছে বিএলআরআই। ইতোমধ্যে তিতির পালনের জন্য খামারিরাও উৎসাহিত হচ্ছেন। জানা যায়, প্রায় সাতশ বছর আগে বন-জঙ্গল থেকে গৃহপালিত পাখি হিসেবে পালিত হতে শুরু করে তিতির। আফ্রিকার এই পাখিটি ইংরেজদের হাত ধরে ইউরোপ থেকে ব্রিটিশ উপনিবেশ হয়ে দক্ষিণ এশিয়ায় আসে। বাংলাদেশে এরা প্রায় বিপন্ন হিসেবে বিবেচিত। এ বিষয়ে বাংলাদেশ…

Read More

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

৭ আগস্ট,২০২১(বিবিনিউজ ):পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেল চালানো অবস্থায় মুঠোফোনে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খটপাড়া এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া যুবকের নাম গোলাম রব্বানী (৩০)। তিনি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি এলাকার আবদুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার রায় বলেন, গোলাম রব্বানী গতকাল সন্ধ্যায় তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজের বাড়িতে ফিরছিলেন। খয়খটপাড়া এলাকায় মোটরসাইকেল চালানোর সময় তিনি মুঠোফোনে কথা বলা শুরু করেন।…

Read More

এইচএসসির অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ২৩ আগস্টের মধ্যে পাঠাতে হবে

৭ আগস্ট,২০২১(বিবিনিউজ ): চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম ধাপের অ্যাসাইনমেন্টের মূল্যায়ন মনিটরিং করে পাঠাতে হবে আঞ্চলিক পরিচালকদের কাছে। এ মূল্যায়ন ২৩ আগস্টের মধ্যে পাঠাতে হবে। এ–সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির জারি করা অ্যাসাইনমেন্ট–সংক্রান্ত অফিস আদেশের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কীভাবে মূল্যায়ন জমা দিতে হবে, তার ছক প্রকাশ করেছে মাউশি। মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক পরিচালক তাঁদের নিজ নিজ অঞ্চলভুক্ত থানা বা উপজেলার সব সরকারি ও বেসরকারি কলেজের প্রথম দুই সপ্তাহের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা উপজেলা ও জেলাভিত্তিক এবং নিজ…

Read More