মা হলেন অভিনেত্রী নুসরাত

২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ): অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান পুত্র সন্তানের মা হলেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা এবং সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছেন। গতকাল বুধবার যখন নুসরাত জাহান হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে ছিলেন আরেক অভিনেতা বিজেপি নেতা যশ দাশগুপ্ত। জানা গেছে, গতকাল বুধবার রাতে কলকাতার পার্ক স্ট্রিটের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিন রাত ১০টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে আসে দুটি সাদা গাড়ি। তার মধ্যে একটিতে ছিলেন নুসরাত। নুসরাত হাসপাতালে ভর্তি হওয়ার…

Read More

কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার উচ্চ সতর্কতা জারি ব্রিটেনের

২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ডেস্ক ): ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হেপ্পি বৃহস্পতিবার বলেছেন, কাবুল বিমানবন্দরে ‘যেকোন সময়’ সন্ত্রাসী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য বিমানবন্দরটিতে ‘উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার ওই এলাকা থেকে দূরে থাকার ব্যাপারে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।হেপ্পি টাইমস রেডিও’কে বলেন, ‘কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে- বিশ্বাস যোগ্য সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। মানুষের জীবনের জন্য চরম হুমকির এ হামলা যেকোন মুহূর্তে চালানো হতে পারে।’

Read More

গ্যাস পাইপলাইন বিস্ফোরণে মিরপুরে ৭ জন দগ্ধ

২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):রাজধানীর মিরপুরের ১১ নম্বরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টায় বিকট শব্দে এ বিস্ফোরণ হয়। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়। দগ্ধরা হলেন নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। তাদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাড়ির মালিক রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছয় তলা বাড়ির নিচে গ্যাসলাইনে লিকেজ ছিল। দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। বুধবার দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ…

Read More

মাথায় সফল অস্ত্রোপচার, সেরে উঠছেন যুব ক্রিকেটার তৌহিদুল ইসলাম

২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার তৌহিদুল ইসলাম ফেরদৌসকে সিলেটে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়া হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাথায় অস্ত্রোপচারও করা হয়েছে। স্বস্তির খবর, সফল অস্ত্রপচার শেষে সুস্থ হওয়ার পথে এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বাস, পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরতে পারবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে বাংলাদেশ। খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি চার দিনের ম্যাচ। দুর্ঘটনা না ঘটলে এখন সিলেটে দলের সঙ্গে অনুশীলন করার কথা ছিল তৌহিদের। কিন্তু গত জুলাইয়ের শেষ সপ্তাহে ব্যক্তিগত অনুশীলন…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল

২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক ধাপ বাড়ানো হয়েছে। এই ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

Read More

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):১লা সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে দ্রুত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় নিজেদের দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়। দীর্ঘ বন্ধকালীন সময়ে কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে সংগঠনটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ নুরুন নবী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মানবেতর জীবনযাপন করছি। মাস পার হলেই সব ধরনের খরচ দরজায় কড়া…

Read More

জাপানি মায়ের দুই শিশুকে হোটেলে রাখার ব্যাপারে বাবা-মা একমত হলেই হাইকোর্টের আদেশ

২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):জাপানি মায়ের দুই শিশুকে হোটেলে রাখার ব্যাপারে বাবা-মা একমত হলেই আদেশ দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুই জাপানি শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে উন্নত হোটেলে রাখা প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শিশুদের বাবার আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও শাহ মঞ্জুরুল হক আদালতে বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারে দুই শিশুর কষ্ট হচ্ছে। শিশুদের বাবা হোটেলের সব খরচ বহন করবেন। আমরা শিশুদের হোটেলে রাখার জন্য আবেদন করেছি। তখন আদালত বলেন, শিশুদের মা নাকানো এরিকো ভিকটিম সাপোর্ট সেন্টার নিয়ে কোনো অভিযোগ করছেন…

Read More

জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও অস্তিত্বে বিশ্বাস করতেন না : প্রধানমন্ত্রী

২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নাই। আজ বৃহস্পতিবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও অস্তিত্বে কখনও বিশ্বাস করতেন না। তাকে ধরে এনে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরও জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছেন।ঢাকা…

Read More

চট্টগ্রামে খালে ভেসে যাওয়া পথচারীকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি

২৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):চট্টগ্রাম নগরের চশমা খালে পড়ে নিখোঁজ পথচারী ছালেহ আহমেদকে (৫০) ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারের জন্য খালের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের মুরাদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় পা পিছলে চশমা খালে পড়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যান ছালেহ আহমেদ। টানা বৃষ্টিতে গতকাল চট্টগ্রাম নগরের বেশির ভাগ এলাকা ডুবে যায়। অনেক জায়গায় জলাবদ্ধতার কারণে খাল, নালা ও রাস্তা একাকার হয়ে যায়। চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মো. শফিকুল ইসলাম আজ বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে খালের সম্ভাব্য…

Read More