স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২১(বিবিনিউজ): সাভারের ভাকুর্তায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাকুর্তা ইউনিয়ন শাখার যুবলীগের সাবেক সভাপতি আওলাদ হোসেন এর উদ্যোগে এর আয়োজন করা হয়। ভাকুর্তা ফোরকানিয়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় এ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন। সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সাভারের ভাকুর্তায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন
