সাভারে ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যা

৭ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে রোহান (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাং সদস্যরা জড়িত বলে দাবি করেছে স্থানীয়রা । গ্যাং লিডার হৃদয়ের বাড়ি পোড়াবাড়ি মহল্লায়। ৬ ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টার দিকে সাভারের ব্যাংককলোনী এলাকার মুড়িমটকা চায়ের দোকানের পাশে একটি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রোহান সাভারের উলাইল এলাকার আব্দুস সোবানের ছেলে। তিনি রোদেলা মডেল স্কুল এ এসএসসিতে লেখাপড়া করতেন। প্রাথমিকভাবে রিদয় নামের এক যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন নিহতের চাচাতো ভাই। নিহতের চাচাতো ভাই জানান, রোহান একটি মেয়েকে ভালবাসতো। তাকে উত্যক্ত করতো কয়েকজন বন্ধু। এর মধ্যে ব্যাংক কলোনীর রিদয় নামের একজন রোহানকে মারার হুমকি দেয়। ওই রিদয়ই বাসা থেকে ডেকে নিয়ে তার দলবলসহ আমার ভাইকে হত্যা করেছে। সঙ্গে সুফিয়ান ও জুবায়েলসহ বেশ কয়েকজন কিশোর ছিল।পুলিশ জানায়, কয়েকদিন আগে প্রেম সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়ে নিহত রোহান। তার বন্ধুদের সাথে বিরোধ এক পর্যায়ে মিমাংসাও হয়। আজ রোহান সাভারের ব্যাংক কলোনী মুড়িমটকা চায়ের দোকানের সামনে গেলে সেই বন্ধুরা অতর্কিত হামলা চালায়। হাতাহাতির এক পর্যায়ে এক বন্ধু রোহানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রোহান তার বন্ধুদের হাতেই খুন হন। এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এছাড়া হত্যাকারীদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় শনাক্তের পরে জানানো হবে। একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment