সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন

শেখ এ কে আজাদ,সাভার,২৪ মে ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভার পৌরসভার একমাত্র ও ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সাভার রেডিও কলোনি মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন করেন ঢাকা-১৯ সাভার ও আশুলিয়া আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।


সাভার পৌরসভার হাট কর্তৃপক্ষের আয়োজনে এবং হাটের ইজারাদার মোঃ দেলোয়াার হোসেন মাদবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার পৌরসভা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম, সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান আলী ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা হাটের সার্বিক নিরাপত্তা, ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাভার পৌরসভার হাট কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment