১৮ মে, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন। আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সভা চলবে বেলা ১টা পর্যন্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
Read MoreDay: May 18, 2026
সাভার বিপিএটিসিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,সাভার,১৮ মে, ২০২৬ (বিবিনিউজ) :প্রশাসনের কোন কর্মকর্তা দলীয় পরিচয় দিয়ে বক্তব্য দিলে সরকার বা সরকারের নীতির সাথে কোন সম্পর্ক নেই এটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। রাতে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার তিন মাসে যে জিনিসটিকে গুরুত্ব দিয়েছে যত উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বদলি বা পদোন্নতি করা হয়েছে সকল ক্ষেত্রে সততা দক্ষতা ও মেধাকে গুরুত্ব দেওয়া হয়েছে…
Read More