বরগুনার আমতলি উপজেলার মানিকঝুড়ি এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমতলুিকুয়াকাটা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে। আমতলি থানার ওসি আলাউদ্দিন মিলন এ খবর নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে আমতলি উপজেলার চাড়িকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), তালতলি উপজেলার বগি গ্রামের সানু হাওলাদার (৪০) ও একই গ্রামের চান মিয়ার (৫৫) পরিচয় পাওয়া গেছে। এছাড়াও এক শিশুসহ দুইজন পুরুষ নিহত হয়েছেন।
এতে আহত পাঁচজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে।
