প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর মতিঝিল এবং আজিমপুর সরকারি কলোনি এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১০টি বহুতল ভবন উদ্বোধন করেছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান আবাসন সুবিধা ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশে উন্নীত করার অংশ হিসেবে সকালে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মতিঝিলে ৪টি ২০ তলা ভবনে মোট ৫৩২টি এবং আজিমপুরে ৬টি ২০ তলা ভবনে মোট ৪৫৬টি ফ্লাটের উদ্বোধন করা হয়। মতিঝিল সরকারি কলোনিতে ভবন উদ্বোধনকালে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে সরকারি কলোনিগুলোতে কর্মচারীদের অস্বাস্থ্যকর পরিবেশে বিদ্যমান আবাসন ব্যবস্থা প্রত্যক্ষ করার পরই তাদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা গড়ে তোলার…
Read MoreDay: July 7, 2018
২০২০ ও ২০২১ সাল ‘মুজিব বর্ষ’ পালনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ২০২০ ও ২০২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের নবনির্মিত অত্যাধুনিক ১০ তলা বিশিষ্ট নিজস্ব কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় সূচনা বক্তৃতায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। শেখ হাসিনা বলেন, ২০২০ সালে পূর্ণ হবে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শত বছর। ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর। তাই ২০২০-২১ সালকে আমরা মুজিব বর্ষ হিসেবে পালন করবো। শেখ হাসিনা আরো…
Read Moreব্রাজিলের বিদায়, শেষ চারে বেলজিয়াম
ব্রাজিলকে কাঁদিয়ে শেষ চারে ওঠে গেছে বেলজিয়াম। শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বেলজিয়ানরা। শুক্রবার দিনের প্রথম ম্যাচে ফ্রান্স উরুগুয়েকে হারিয়েছে। তাই এখন ফাইনালে যাওয়ার লড়াইয়ে লড়বে ফ্রান্স ও বেলজিয়াম। মাত্র ১৩ মিনিটে ফার্নান্দো লুইজ রোজার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। কর্নার থেকে আসা বল তার মাথায় লেগে চলে যায় নিজেদের পোস্টে। আর ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ডি ব্রুয়েইন দুর্দান্তভাবে কাজে লাগান এই সুযোগকে। এই দুই গোলে এগিয়ে থেকেই বেলজিয়াম…
Read Moreচিকিৎসার জন্য লন্ডনে উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতির
চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ সামরিক- বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন রাষ্ট্রপতি হামিদ।
Read Moreনড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, আহত ৫ পুলিশ
নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক সম্রাট গোলাম মোস্ত ওরফে ঘোলা মোস্ত (৫০) নিহত হয়েছেন। শনিবার ভোররাতে সদর উপজেলার লস্কারপুর চাঁনমারি বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মোস্ত সদর থানার আউড়িয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামের মৃত আজিজ মোল্যার ছেলে। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এসআই মিন্টু মিয়া, এএসআই নাহিদ নিয়াজ, এএসআই আব্দুর রাজ্জাক, এএসআই মোস্তফা ও কনস্টেবল ওলিয়ার রহমান। নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, নড়াইল শহর সংলগ্ন লস্কারপুর চাঁনমারি বালুর স্তুপের কাছে ভোররাতে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশ ওই স্থানে…
Read More