করোনার প্রভাবে সাভারের ফুল চাষীরা পড়েছেন চরম অর্থসংকটে

স্টাফ রিপোর্টার,২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ):ফুল ভালবাসেন না জগতে এমন লোক খুজে পাওয়া ভার। সাধারণত কোনো অনুষ্ঠান বা দিবসগুলোতে কাঁচা ফুলের চাহিদা বেড়ে যায় অনেক গুণ। সৌন্দর্যের প্রতি এই গোলাপ ফুল এখন কৃষকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। করোনা ভাইরাসের কারণে বাজারে গোলাপ ফুল বেচা কেনা বন্ধ থাকায় ফুল চাষীরা চরম বিপাকে পড়েছেন। লাভের আশায় সারা জীবনের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে ফুল চাষ করলেও এখন ফুল নিয়ে বিপাকে চাষীরা।
সাভার উপজেলার বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন। এই দুই ইউনিয়নে প্রায় তিন’শর বেশী হেক্টর জমিতে গোলাপসহ না ধরণের ফুল চাষ করেছেন কৃষকরা। ফুলের ফলনও ভালো হয়েছে। কিন্তু বাজারে ফুল বেচা কেনা বন্ধ থাকায় বাগানেই সৌন্দর্য বাড়ানো এই ফুল নষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতা শুন্য হয়ে পড়েছেন গোলাপ গ্রামের ফুলের বাজার। তাই ফুল চাষীরা চরম হতাশায় পড়েছেন। এর আগে এই দুই ইউনিয়নে গোলাপ চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক ফুল চাষী। চাহিদা বৃদ্ধি ও সম্মানজনক ব্যবসা হওয়ায় দিন দিন বেড়েছিলো গোলাপ চাষীর সংখ্যা। প্রায় তিন শতাধিক পরিবার গোলাপ চাষ করে হয়েছিলেন স্বাবলম্বী। দেশের বিভিন্নস্থানে তা সরবরাহ করে বয়ে এনেছেন সাভারের সুনাম।

Related posts

Leave a Comment