দ্রুততম মানব ও মানবী মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার

০৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):কিছুদিন ধরে অ্যাথলেটিকস ট্র্যাকের চেনা দৃশ্যটাই আজ আবার দেখা গেল। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের দ্রুততম মানব ও মানবী হয়েছেন দুই পুরোনো মুখ মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। অবশ্য বাংলাদেশ গেমসে এবারই প্রথম তাঁরা সেরা হলেন এক শ মিটার স্প্রিন্টে। সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে খেলেননি ইসমাইল। শিরিন সেবার খেললেও নাজমুন নাহার বিউটির কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন। বাংলাদেশ গেমসে শ্রেষ্ঠত্ব দেখানোর কীর্তিটাও হয়ে গেল শিরিনের। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ১০০ মিটার স্প্রিন্টের দিকেই চোখ ছিল সবার। দেখার ছিল নতুন কেউ উঠে…

Read More

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় দুই জনের লাশ উদ্ধার

০৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের জোরপুল ও আশুলিয়ার মড়াগাং থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ বলছে,সকালে সাভারের জোরপুল এলাকায় নিজ ভাড়া ঘরে স্থানীয় পোশাক কারখানার এক নারী শ্রমিকের ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এবিষয়ে সাভার মডেল থানার এক আই অপূর্ব বলেন ওই নারী শ্রমিকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।অন্যদিকে সকালে আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদীতে…

Read More

মাস্ক না পরায় ২৬ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা

০৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):বরিশালে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরায় ২৬ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হয়। বিনা মূল্যে বিতরণ করা হয় মাস্ক। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এবং আরাফাত হোসেনের নেতৃত্বে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম নগরের নতুন…

Read More

করোনায় নতুন শনাক্ত ৫৬৮৩

০৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ শনাক্তের ঊর্ধ্বগতি আজও অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত ৫ হাজার ৬৮৩ জন রোগীর শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে। আর গত চব্বিশ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫৮ জন। গতকাল শুক্রবার দেশে করোনায় সংক্রমিত ৬ হাজার ৮৩০ জন রোগী শনাক্ত হয়েছিলেন। আর মারা গিয়েছিলেন ৫০ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয়েছিলেন ৬ হাজার ৪৬৯ জন। সেদিন ৫৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।…

Read More

জঙ্গিগোষ্ঠী ইসলামকে হেফাজত করতে পারে না: শেখ সেলিম

০৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ): হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারি দলের সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, কোনো সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী ইসলামকে হেফাজত করতে পারে না। আজ শনিবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এসব কথা বলেন। শেখ সেলিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, প্রয়োজনে ট্রাইব্যুনালে দ্রুত সেসবের বিচার করার দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যেসব মাদ্রাসা থেকে রাস্তায় বের হয়ে ‘মানুষকে হত্যা, বাড়িঘর ও স্থাপনায় আক্রমণ’ হয়েছে সেসব মাদ্রাসা…

Read More

সারা দেশে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন:সেতুমন্ত্রী

০৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ): এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দেওয়া হচ্ছে। আগামী সোমবার থেকে সাত দিন এই লকডাউন বলবৎ থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। আজ শনিবার নিজের বাসায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। গতকাল শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়

Read More