০৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের জোরপুল ও আশুলিয়ার মড়াগাং থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে,সকালে সাভারের জোরপুল এলাকায় নিজ ভাড়া ঘরে স্থানীয় পোশাক কারখানার এক নারী শ্রমিকের ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এবিষয়ে সাভার মডেল থানার এক আই অপূর্ব বলেন ওই নারী শ্রমিকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
অন্যদিকে সকালে আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ বলছে,অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
উল্লেখ গত দুই দিনে সাভার,আশুলিয়া ও ধামরাই থেকে চার জনের মরহেদ উদ্ধার করেছিলো সংশ্রিষ্ট থানা পুলিশ।
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় দুই জনের লাশ উদ্ধার
