১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক):ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আজ শনিবার দেশটির জাভা দ্বীপে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর এনডিটিভির। জানা গেছে, পূর্ব জাভা দ্বীপের মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮২ কিলোমিটার (৫০ মাইল)। উল্লেখ্য, কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা)-এর ওপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ২০১৮ সালে সুলায়েশি দ্বীপের পালুতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৪ হাজার…
Read MoreDay: April 10, 2021
স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার দায়িত্বে ৬৪ সচিব
১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):জেলা পর্যায়ে কোভিড–১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সরকার ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়েছে। তাঁরা একেকজন একেকটি জেলার এসব কাজ সমন্বয় করবেন। ১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আদেশে এই কথা বলা হয়। এতে বলা হয়, তাঁরা তিন ধরনের কাজ করবেন। প্রথমত, দায়িত্ব পাওয়া সচিবেরা জেলার সাংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে করোনাভাইরাস–সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা তত্ত্বাবধান করবেন। দ্বিতীয়ত, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় করবেন এবং তৃতীয়ত, সমন্বয়ের মাধ্যমে…
Read Moreঅরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার আইনমন্ত্রীর
১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশে কার্যকর আইন আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, দেশে কেউ অরাজকতা সৃষ্টি কিংবা জনগণের সম্পদ ও জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আজ শনিবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন তিনি। আনিসুল হক বলেন, জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই…
Read Moreভারতে রেকর্ড সংখ্যক লোক করোনায় আক্রান্ত
১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ):ভারতে নতুন করে এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৯২৬ জন।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।দেশটিতে করোনায় নতুন করে মারা গেছে ৭৯৪ জন যা গত বছরের ১৮ অক্টোবরের পর সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।এদিকে বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৬ হাজার ৬৩১ জন যা মোট সংক্রমণের ৭.৯৩ শতাংশ। সুস্থতার হার কমে হয়েছে ৯০.৮০ শতাংশ। ইন্ডিয়ান কাউন্সিল অব…
Read Moreবিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, দেশের সাংবাদিকতা পেশায় হাসান শাহরিয়ারের অবদান চির দিন স্মরণীয় হয়ে থাকবে।প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Read Moreবিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান সেতুমন্ত্রীর
১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উসকানি দিচ্ছে। বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উসকানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। আজ শনিবার দুপুরে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের অন্ধ সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিদিন মিথ্যাচারের ভাঙা রেকর্ড…
Read Moreদেশে করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু
১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৯৭তম দিনে গত ২৪ ঘন্টায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৭৭ জন মৃত্যুবরণ করেছেন। এর আগে গত বৃহস্পতিবার ৭৪ জন মৃত্যুবরণ করেছিলেন। আজ মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৫৩ ও নারী ২৪ জন।গতকালের চেয়ে আজ ১৪ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৬৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৬৬১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা…
Read Moreসাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন
স্টাফ রিপোর্টার,১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটেছে একটি তৈরি পোশাক কারখানায়। শনিবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকার সিলভার এ্যারেলন্স গার্মেন্টস এ আগুন লাগার ঘটনা ঘটে।দমকল কর্মীরা জানায় ভোর রাতে ওই পোশাক কারখানার তিনতলায় আগুনের সুত্রপাত্র ঘটে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় আরও কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পরে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েকঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় কারখানাটির উৎপাদন বন্ধ থাকলেও আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে। কারখানাটিতে কিভাবে আগুন লেগেছে…
Read More