২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) : করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে বরাদ্দকৃত অর্থ থেকে সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসকগণের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সম্প্রতি দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা হয়। দুই সপ্তাহের এ লকডাউন শেষ হবে আগামী ২৮ এপ্রিল।
Read MoreDay: April 21, 2021
সব রেকর্ড ছাড়িয়ে সংক্রমণের নতুন রেকর্ড ভারতের
২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ল ভারত। সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে ২ লাখ ৯৫ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশটি। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম ভারতে দৈনিক মৃত্যু ২ হাজার স্পর্শ করল।গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ২,০২৩ জন। এ নিয়ে মোট মৃত্যু ১ লাখ ৮২ হাজার ৫৫৩। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২…
Read Moreধাক্কা সামলে লড়ছেন তামিম–নাজমুল
২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামার পর স্কোরবোর্ডে ৮ রান যোগ করতেই যদি উইকেট হারাতে হয়, তাহলে সেটি বড় আঘাত হয়েই আসে। তবে সেই ধাক্কা এ মুহূর্তে ভালোই সামাল দিচ্ছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৩। তামিম–নাজমুলের যুগলবন্দীতে রান উঠেছে ৭৫। তামিম ফিফটি পেয়েছেন। ৭২ বলে ৬৫ করে অপরাজিত তিনি। চার মেরেছেন ১২টি। নাজমুল ৮৬ বলে করেছেন ৩৭। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি বাউন্ডারি। পাল্লেকেলের সবুজ অথচ ব্যাটিং সহায়ক উইকেটে এ দুজন…
Read Moreপ্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আর নেই
২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আর নেই। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ৮৯ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। সেই সঙ্গে বাংলার কবিতার এক যুগের অবসান, বাংলা সাহিত্যের এক যুগের অবসান। শঙ্খ ঘোষ কয়েক মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। গত ২১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও ছিলেন কয়েক দিন। এর মধ্যে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। এরপর তাঁর করোনা টেস্ট করা হয়। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি সংক্রমিত হয়েছেন। তাই কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। কিন্তু…
Read Moreকরোনার প্রভাবে চরম সংকটে দিন কাটছে সাভারের মেহেদী চাষীদের
স্টাফ রিপোর্টার,২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) : করোনা ভাইরাস ও সারা দেশে কঠোর লকডাউন থাকায় বাজারে মেহেদী পাতা বেচা কেনা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে সাভারের মেহেদী চাষীরা। মেহেদী বাগানের কাজ না থাকায় অনেক অসহায় নারীরা এখন ঘর কন্যা সাজাতে ব্যস্ত হয়ে পড়লেও চরম অর্থ সংকটে পরেছে তারা। সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন। রাজধানীর লাগোয়া এ ইউনিয়নের পঞ্চাশ ভাগ মানুষের জীবন ছড়িয়ে আছে মেহেদী পাতার চাষের সাথে। কিন্তু করোনা ভাইরাস ও দেশে কঠোর লকডাউন থাকায় মেহেদী পাতা বাজারে বেচা কেনা বন্ধ থাকায় তারা চরম বিপাকে পড়েছেন। বিক্রি না হওয়ায় মেহেদী পাতা গাছেই…
Read Moreসাভারের আশুলিয়া থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১ হেফাজত কর্মী গ্রেফতার
স্টাফ রিপোর্টার,২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :সাভারের আশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এক হেফাজত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত হেফাজতকর্মীর নাম ফিরোজ আহমেদ টেলু। তিনি আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকার বাসিন্দা। তিনি হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।রাজধানীতে হেফাজতের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সকালে আদালতে পাঠায় পুলিশ।রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার স’মিল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম কামরুজ্জামান বলেন,গ্রেপ্তারকৃত হেফাজত কর্মীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Read More