দেশে করোনায় এক দিনে আবারও শতাধিক মৃত্যু

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): পর পর দুদিন করোনায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৭৩ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১৮৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন…

Read More

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩০ লাখ লাখে পৌঁছেছে

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ ডেস্ক): বিশ্বে শনিবার করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ৩০ লাখে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে বিশ্বে টিকা দেয়ার কর্মসূচি যেমন চলছে তেমনি ভারতের মতো কোন কোন দেশে সংক্রমণের উর্ধ্বগতির পাশাপাশি চলছে লকডাউন জারির কাজ।চীনের উহানে ২০১৯ সালে করোনার প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বে এ পর্যন্ত ১০ কোটিরও বেশি লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।করোনার কারনে দেশে দেশে কর্তৃপক্ষ লকডাউন জারি করতে বাধ্য হয়েছে। এতে জনগণের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর হয়ে উঠেছে।এদিকে ভারতে প্রতিদিনের সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে গেছে । দেশটির রাজধানী নয়াদিল্লীতে কঠোর লকডাউন ও কারফিউ…

Read More

কবরীর মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ): কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ এক শোকবার্তায় তিনি প্রয়াত সারাহ বেগম কবরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

Read More

বনানী কবরস্থানে সমাহিত হবেন সারাহ বেগম কবরী

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ):বনানী কবরস্থানে সমাহিত করা হবে বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরীকে। আজ শনিবার বাদ জোহর কবরস্থান এলাকায় তাঁর জানাজা হবে। জানাজা শুরুর আগে বনানী কবরস্থানের সামনেই মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে। প্রথম আলোকে সকাল পৌনে ১০টায় খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে শাকের চিশতী। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী। রাতে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। কবরীর ছেলে শাকের চিশতী জানান, হিমঘর থেকে মায়ের মরদেহ নেওয়া হবে মোহাম্মদপুর আল মারকাজুলে। সেখানে গোসল করানো…

Read More

বিমানের ৪ ফ্লাইট বাতিল

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ):দুই বছর তিন মাস পর দেশে ফিরে ছুটি কাটিয়ে সৌদি আরব ফিরবেন জোবায়ের আহমেদ। সিলেট থেকে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন। করোনার পরীক্ষাও করেছেন। আজ শনিবার বেলা ২টা ৫০ মিনিটে তাঁর ফ্লাইট। ভোর থেকে বিমানবন্দরে অপেক্ষা করছেন। কিন্তু জানেন না, ফ্লাইট যাবে কি না! তাঁর মতো আরও শতাধিক যাত্রী এমন অপেক্ষায় আছেন। যাত্রীরা জানান, তাঁদের অনিশ্চয়তার শুরুটা ভোর থেকেই। আজ সকাল সোয়া ছয়টায় রিয়াদের উদ্দেশে বিমানের ফ্লাইটটি বাতিল হয়েছে। যাত্রীদের উদ্বেগের ভিত্তিতে বিমান বাংলাদেশে খোঁজ নিয়ে জানা যায়, আজ বিমানের চারটি ফ্লাইট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। সন্ধ্যায় একটি ফ্লাইট ছাড়ার…

Read More

একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানার মৃত্যু করোনায়

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা (৩০)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে তাদের কর্মীর মৃত্যুর খবরটি জানানো হয়। একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তানিয়া রহমান বলেন, করোনায় আক্রান্ত হয়ে রিফাত হাসপাতালে ভর্তি ছিলেন। রিফাত সুলতানা শুক্রবার সকালেই এক সন্তানের জন্ম দেন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।রিফাতের আরও দুটি সন্তান (যমজ) রয়েছে। রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Read More

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ): আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।এর আগে একই বছরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় এই সরকার শপথ গ্রহন করে। পরের দিন ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন, যা আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। এ ভাষণে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের…

Read More

প্রখ্যাত অভিনেত্রী কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Read More