দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত প্রায় সাড়ে ৬ হাজার,মৃত্যু ৫৯

০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) দেশে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার করোনায় সংক্রমিত ৬ হাজার ৪৬৯ জন রোগীর শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে। আর ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫৯ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এত বেশিসংখ্যক রোগী আর শনাক্ত হননি। গতকাল বুধবার দেশে করোনায় সংক্রমিত হয়ে ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর করোনায় সংক্রমিত ৫ হাজার ৩৫৮ জন রোগী…

Read More

ঢাকা মেডিকেল কলেজে ১০টি আইসিইউ বেড উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার প্রকোপ দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে করে হাসপাতাল বেড দ্রুত বৃদ্ধি করার বিকল্প নেই। একারনে সরকার কোভিড ডেডিকেটেড হাসপাতাল সংখ্যা বৃদ্ধি করাসহ সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করছে।তিনি বলেন, ‘হাসপাতালে শয্যা বৃদ্ধির ধারাবাহিকতায় ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের একটি মার্কেটকে পুরোপুরি কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। এই হাসপাতালে মোট সাড়ে ১২শ’ করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে ৫০টি আইসিইউ বেড ও ২০০টি এসডিও বেড রয়েছে। এর পাশাপাশি ১০০০টি আইসোলেশন বেড রয়েছে। এটির বাইরে অন্যান্য সরকারি হাসপাতালের প্রতিটিতেই কোভিড…

Read More

সংক্রমণ প্রতিহত করতে সরকারকে সহয়তার জন্য দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা করোনাভাইরাস হঠাৎ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলে এর সংক্রমণ প্রতিহত করায় সরকারকে সহয়তার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বাইরে বের হলে মাস্ক ব্যবহার, জনসমাগম এড়ানো এবং অকারণে বাইরে বের হবার মতো স্বাস্থ্যঝুঁকি সকলকে এড়িয়ে চলারও পরামর্শ দেন।শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস শুরুর আগে যেমন হয়েছিল ঠিক তেমনভাবেই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে, এটি করার জন্য সাধারণ মানুষের সহায়তা প্রয়োজন।’প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ অপরাহ্নে জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস…

Read More

স্বাধীনতা বিরোধীদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে:বিএনসিসিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার,০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): স্বাধীনতা বিরোধীদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমী (বিএনসিসিতে) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমিই বঙ্গবন্ধু ট্যানেলের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেক হক এসময় আরও বলেন,স্বাধীনতা বিরোধীদের তালিকা এবার সংসদে পাশ হবে তার পরেই এ বছরই তাদের নাম প্রকাশ করা হবে । তিনি আরও বলেন,জনগনেই সকল ক্ষমতার উৎস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের…

Read More

জনগণকে স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ প্রতিরোধে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনস্বাস্থ্য বিবেচনায় করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপের মতো ফের সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে। আজ বৃহস্পতিবার সংসদে তিনি এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় চলমান একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ প্রতিরোধে সহায়তার আহ্বান জানিয়েছেন।

Read More

৩১ জেলায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণ

০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ): করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির হার বিবেচনায় মৌলভীবাজার জেলা রয়েছে শীর্ষে। দ্বিতীয় অবস্থানে মুন্সীগঞ্জ, তৃতীয় চট্টগ্রাম, চতুর্থ ঢাকা ও পঞ্চম অবস্থায় রয়েছে সিলেট। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশের ৩১ জেলায় কোভিড-১৯-এর উচ্চ সংক্রমণ রয়েছে। সারা দেশে করোনা সংক্রমণের পরীক্ষার ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। জেলাগুলো যথাক্রমে হলো ১. মৌলভীবাজার, ২. মুন্সীগঞ্জ, ৩. চট্টগ্রাম, ৪. ঢাকা, ৫. সিলেট, ৬. নরসিংদী, ৭. খুলনা, ৮. নারায়ণগঞ্জ, ৯. রাজবাড়ী, ১০. ফেনী, ১১. নোয়াখালী, ১২. চাঁদপুর, ১৩. শরীয়তপুর, ১৪.…

Read More

ফ্রান্সে স্কুল বন্ধের ঘোষণা

০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ):ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বেড়ে যাওয়া করোনা সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে স্কুল বন্ধ এবং সীমিত লকডাউনের ঘোষণা দিয়েছেন।এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় নেয়া তার বিতর্কিত কৌশলও সমর্থন করেন।সম্প্রতি ৪৩ বছর বয়সী এ নেতা তার নেয়া পদক্ষেপের কারণে বিরোধী রাজনীতিকসহ স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েন।জানুয়ারির শেষ নাগাদ ম্যাখোঁ তার বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে তৃতীয় লকডাউন না দেয়ার সিদ্ধান্ত নেন।বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ম্যাখোঁ দেশজুড়ে স্কুল বন্ধ, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি এবং অদরকারি দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জারি করেন।তবে তিনি লোকজনের ঘরে থাকা কিংবা সামাজিক মেলামেশার ওপর…

Read More

২ বার ভোটার হয়েছেন ৫ লাখের উপরে

০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ):দেশের নিবন্ধিত সব ভোটারের আঙুলের ছাপ ও ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনের সার্ভারে (তথ্যভান্ডারে) সংরক্ষিত আছে। কেউ দ্বিতীয়বার ভোটার হতে চাইলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ার কথা। কিন্তু অনেকেই একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন। ২০০৮ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ লাখ ২৯ হাজার ৮০৬ জন দ্বৈত ভোটার চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ এসব ব্যক্তি দুবার করে ভোটার হয়েছেন, তাঁদের দুটি করে জাতীয় পরিচয়পত্র। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এই বিশালসংখ্যক দ্বৈত ভোটার চিহ্নিত হওয়ায় ভোটার নিবন্ধন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক নির্বাচন বিশেষজ্ঞ বলেছেন, এ…

Read More

বেড়ানোর কথা বলে চার বছরের শিশুকে অপহরণ

০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ):চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় চার বছরের এক শিশুকে মোটরসাইকেল নিয়ে বেড়ানোর কথা বলে অপহরণের ঘটনা ঘটে। পরে আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। শিশুটির নাম কাজী আবদুল আজিজ। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় আজিজকে মোটরসাইকেলে করে বেড়ানোর কথা বলে নিয়ে যান তাঁর এক স্বজন। পরে মুঠোফোনে কল করে মুক্তিপণ হিসেবে শিশুটির বাবা কাজী সজীব আহমেদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় বুধবার রাতে আলমডাঙ্গা থানায় মামলা করেন শিশুটির বাবা কাজী সজীব আহমেদ। মামলার পর আলমডাঙ্গা থানা-পুলিশ…

Read More

আজ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ):২০২১ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। ৮ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবে শিক্ষার্থীরা। আর বিলম্ব ফিসহ ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। । ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এবার করোনা মহামারির কারণে সারা দেশেই নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল।…

Read More