স্বাধীনতা বিরোধীদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে:বিএনসিসিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী


স্টাফ রিপোর্টার,০১ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): স্বাধীনতা বিরোধীদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমী (বিএনসিসিতে) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমিই বঙ্গবন্ধু ট্যানেলের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেক হক এসময় আরও বলেন,স্বাধীনতা বিরোধীদের তালিকা এবার সংসদে পাশ হবে তার পরেই এ বছরই তাদের নাম প্রকাশ করা হবে । তিনি আরও বলেন,জনগনেই সকল ক্ষমতার উৎস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগনের নেতা ছিলো উল্লেখ করে তিনি আরও বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে ।

বঙ্গবন্ধু জন্ম থেকে ৭৫ পর্যন্ত ট্যানেল,ছবির গ্যালারী পরিদর্শন,কেক কাটা,সাংস্কৃতিক সন্ধ্যা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এসময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম,রমনা রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment